মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ছবির উৎস, Screen Grab

ছবির ক্যাপশান, শ্রমিকদের দাবি অনুযায়ী, এরই মধ্যে ছয় সদস্যবিশিষ্ট মজুরি বোর্ড গঠন করেছে সরকার

ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকার মিরপুর এবং গাজীপুরে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষও হয়।

সকালে বিক্ষোভ চলাকালীন পুলিশের একটি গাড়িতে আগুনও দেয় বিক্ষোভকারীরা।

সংঘর্ষের সময় মিরপুরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া গাজীপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিও মাঠে নামে।

এদিকে, শ্রমিকদের দাবি অনুযায়ী, এরই মধ্যে ছয় সদস্যবিশিষ্ট মজুরি বোর্ড গঠন করেছে সরকার।

সকালে সচিবালয়ে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী মজুরি বোর্ড গঠনের কথা জানিয়ে শ্রমিকদের বিক্ষোভ বন্ধ করে কাজে ফিরে যেতে আহ্বান জানান।

একইসঙ্গে, শ্রমমন্ত্রী অভিযোগ তোলেন, “এটাতো আমার মনে হয় ভেরি মাচ ক্লিয়ার কয়েকটি রাজনৈতিক সংগঠন পরিকল্পিতভাবে এই কাজগুলো করতেছে যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। আমার মনে হয়, জনগণ ও শ্রমিকরা এটা ক্লিয়ার হয়ে যাবে।”

নতুন নির্ধারিত নিম্নতম মজুরির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মজুরি বোর্ড ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। বোর্ডের সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে স্বাধীনভাবে পারস্পরিক আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে একটি উপযুক্ত মজুরি নির্ধারণ করবেন।

Source: BBC Bangla · BBC News বাংলা

At a glance

Topic
World
Country
🇧🇩 BD
Publisher language
BN
Added to Allnira