ইলন মাস্ককে 'রিয়েল জিনিয়াস' বললেন পুতিন

কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুন

রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে রুশ প্রযুক্তি উপস্থাপনার সময় রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন পাশে তাকিয়ে আছেন।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্পের প্রচার করেছেন
    • Author, ক্যালি হেইস
    • Role, প্রযুক্তি প্রতিবেদক
    • Author, লরা গোজি
  • Published ২ মিনিট আগে

  • পড়ার সময়: ৩ মিনিট

স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে দুজনের মধ্যে ‘ঘনিষ্ঠ’ যোগাযোগের কথা প্রকাশ করার পর বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইলন মাস্ক একজন 'রিয়েল জিনিয়াস' (প্রকৃত প্রতিভাবান)।

মস্কোয় অনুষ্ঠিত রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলন চলাকালে পুতিন এই মন্তব্য করেন।

এই সম্মেলনে তিনি রাশিয়ার নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প ‘রাসভেট’ নিয়ে আলোচনা করেন, যার মাধ্যমে স্যাটেলাইটের সাহায্যে মানুষকে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়।

বিবিসির করা তার মন্তব্যের অনুবাদ অনুযায়ী, মাস্ক সম্পর্কে পুতিন বলেছেন, “তিনি একজন প্রতিভাবান, সত্যিকারের প্রতিভাবান। মি. মাস্কসহ আমাদের আমেরিকান অংশীদারদের সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ রয়েছে।”

স্টারলিংক মাস্কের কোম্পানি স্পেসএক্স-এর একটি অংশ। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে কোম্পানিটি কোনো সাড়া দেয়নি।

ইলন মাস্ক

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইলন মাস্ক

পুতিন আরও বলেন যে, মাস্কের সঙ্গে রাশিয়ার যোগাযোগ রাখাটা জরুরি, যাতে রাসভেট ও স্টারলিংক স্যাটেলাইটগুলো কক্ষপথে একে অপরের কাজে হস্তক্ষেপ না করে।

"আমরা এবং আমাদের আমেরিকান অংশীদাররা উভয়েই এটিকে গুরুত্ব দিই এবং নানা রকম রাজনৈতিক প্রশ্ন সত্ত্বেও আমরা কঠোর পরিশ্রম করছি," তিনি বলেন।

Skip সর্বাধিক পঠিত and continue reading

সর্বাধিক পঠিত

  • তাহসিফ সৌরি

  • মাহবুব উল আলম হানিফ

  • একজন নারী একটি বাদামী রঙের শপিং ব্যাগ বহন করছেন, আর অন্যজন টেক্সট করতে করতে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করছেন

  • বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোটের মধ্যে শেষপর্যন্ত কে সরকার গঠন করবেন, সেটিই এখন দেখার বিষয়

End of সর্বাধিক পঠিত

কোম্পানির তথ্য অনুযায়ী, স্টারলিংক তাদের প্রায় ১৩ হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।

এর বিপরীতে, অনলাইন স্যাটেলাইট ট্র্যাকারগুলোর তথ্যমতে, বর্তমানে কক্ষপথে মাত্র কয়েক ডজন রাসভেট স্যাটেলাইট রয়েছে।

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রুশ দূতাবাস বুধবার বলেছে, রাসভেট হলো "রাশিয়ার স্টারলিংকের বিকল্প" এবং "এই ক্ষেত্রে এটি দেশটির কেবল প্রথম পদক্ষেপ"।

"মহাকাশ বিষয়ে রাশিয়া যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইলন মাস্কের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে," দূতাবাস লিখেছে।

ইউক্রেনে পুতিনের পূর্ণাঙ্গ আগ্রাসনের পাঁচ বছর পূর্তির কাছাকাছি সময়েও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে বলে মনে হচ্ছে, আর ঠিক সেই সময়েই রাসভেট ও স্টারলিংক নিয়ে পুতিনের মন্তব্যগুলো এসেছে।

রাশিয়ার বাহিনীকে প্রতিহত করার প্রচেষ্টায় ইউক্রেন স্টারলিংক ইন্টারনেটের ওপর নির্ভর করেছিল। কিন্তু গত সপ্তাহে দেশটির সামরিক বাহিনী হঠাৎ স্টারলিংক সংযোগ সমস্যায় পড়ে, যা স্পেসএক্স ইচ্ছাকৃতভাবে করেছে বলে মাস্ক স্বীকার করেছেন।

ছবির উৎস, Getty Images

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে বলেছিলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে গ্যাসের যে আকাশছোঁয়া দাম উঠেছে, তা কমানোর প্রচেষ্টায় তিনি রাশিয়ার সঙ্গে ডিজেল আমদানির একটি চুক্তিতে পৌঁছেছেন।

এরপর ট্রাম্প রাশিয়ার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা তুলে নেন, যেগুলো কার্যকর হওয়ার কথা ছিল।

এর কিছুদিন পরেই রাশিয়ার হেফাজত থেকে একজন মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয় এবং মার্কিন দূত স্টিভ উইটকফ পুতিনকে একজন "মানবতাবাদী" হিসেবে উল্লেখ করেন।

মাস্ক দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন এবং পরে কানাডায় অভিবাসন করার পর মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। টেসলা, স্পেসএক্স এবং স্টারলিংব-সহ তার সমস্ত ব্যবসায়িক উদ্যোগ আমেরিকাতেই অবস্থিত, যার বেশিরভাগই ক্যালিফোর্নিয়া এবং টেক্সাস থেকে পরিচালিত হয়।

এই বিলিয়নেয়ার, যিনি মাঝে মাঝে ট্রিলিয়নেয়ারও হয়েছেন, তিনি ট্রাম্প এবং অন্যান্য রিপাবলিকান মার্কিন রাজনীতিবিদদের অন্যতম প্রধান রাজনৈতিক মিত্র ও অর্থদাতা ছিলেন।

Source: BBC Bangla · ক্যালি হেইস, লরা গোজি

At a glance

Topic
World
Country
🇧🇩 BD
Publisher language
BN
Added to Allnira