রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
    • Author, সারা রেইনসফোর্ড, দক্ষিণ ও পূর্ব ইউরোপ প্রতিনিধি
  • Published এক মিনিট আগে

  • পড়ার সময়: ৫ মিনিট

অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহে দেরি হওয়ায় ইউক্রেনীয়দের প্রাণহানি ঘটছে এবং শান্তি আলোচনায়ও রাশিয়ার ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করা হচ্ছে না।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি হতাশা প্রকাশ করে, এসব অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

কিয়েভে অবস্থিত তার কার্যালয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে, ভ্লাদিমির পুতিনকে 'আমার বন্ধু' বলে আলিঙ্গন করা একটি ছবি, ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করার বিষয়টিকে 'অদ্ভুত' বলেও মন্তব্য করেন তিনি।

"অবশ্যই বিষয়টি মার্কিন প্রেসিডেন্টের ওপর নির্ভর করে, কিন্তু ব্যাপারটা অদ্ভুত," বলেন জেলেনস্কি।

"সে একজন আগ্রাসী এবং হত্যাকারী… সে বন্ধু হতে পারে না। কিছুতেই না"

জেলেনস্কি আরও উল্লেখ করেন, এটি অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে বন্ধুত্বের কথা বলার মতো।

২০২৫ সালে ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে এক তিক্ত অভিজ্ঞতার পর থেকেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক চালিয়ে নেওয়ার ক্ষেত্রে সতর্ক হয়েছেন জেলেনস্কি।

অনেকদিন ধরেই ট্রাম্পের দুইজন দূত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি শান্তিচুক্তি করার চেষ্টা করে আসছেন, যাতে বিপুল প্রাণহানি বন্ধ হয়। কিন্তু অনেক সময় মনে হয় যে, তারা কিয়েভের অবস্থানের চেয়ে মস্কোর অবস্থানের সঙ্গেই বেশি একমত।

Skip সর্বাধিক পঠিত and continue reading

সর্বাধিক পঠিত

  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। শেখ হাসিনা এখন দিল্লিতে অবস্থান করছেন। দিল্লিসহ বিদেশে থাকা বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

  • গাজান খান ইসলাম ধর্ম গ্রহণের পর মাহমুদ নাম ধারণ করেছিলেন

  • ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র

  • কয়েকজন হিন্দু নারী প্রদীপ ও ধূপ জ্বালিয়ে পুজো করছেন

End of সর্বাধিক পঠিত

চলতি মাসের শুরুর দিকে আবুধাবিতে অনুষ্ঠিত শান্তি আলোচনার শেষ পর্বে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এই বিষয়টিকে জেলেনস্কি এভাবে বর্ণনা করেছেন যে, "আমরা যত বেশি জানি, সমস্যা তত বাড়ে।"

তিনি জানান, ডিসেম্বরে আলোচনা পুনরায় শুরু হবে বলেও আশা করা হচ্ছে।

Skip আরো পড়তে পারেন: and continue readingআরো পড়তে পারেন:

End of আরো পড়তে পারেন:

যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নানা অভিযোগ তুলেছেন জেলেনস্কি

ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নানা অভিযোগ তুলেছেন জেলেনস্কি

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকে, রাশিয়াকে "ইউরোপজুড়ে বিভিন্ন অঞ্চলের বিরুদ্ধে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করার" আহ্বান জানিয়েছেন তিনি।

ইউক্রেনের সঙ্গে একটি শান্তি চুক্তি হওয়ার "জোরালো সম্ভাবনা" রয়েছে বলেও মনে করেন তিনি।

যদিও তার প্রকাশ্য বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে, সব ইস্যুতেই রাশিয়া আবারও তার শুরুর দিকের অনমনীয় দর কষাকষির অবস্থানে ফিরে গেছে।

আর জেলেনস্কি জানিয়েছেন যে, ইউরোপীয় আলোচকদের শান্তি আলোচনায় থাকা না থাকার বিষয়ে মার্কিন প্রতিনিধিরা যে বার্তা দিয়েছিলেন, সেটি পরিষ্কার ছিল না। ক্রেমলিন এক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে বলেও মনে করেন তিনি।

ইউক্রেনের জন্য এই আলোচনা এগিয়ে নেওয়া এবং পাঁচ বছর ধরে চলা রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের অবসান ঘটানো খুবই জরুরি।

ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলা আরও ধারাবাহিক এবং প্রাণঘাতী হয়ে উঠছে। নিহত বেসামরিক নাগরিকের সংখ্যা এখন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এ কারণে জেলেনস্কি একটি সিদ্ধান্তে পৌছানোর জন্য "প্রকৃত সহযোগী বন্ধু, যারা রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে পারে" তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। আর "শক্তি ও সম্মান" সম্পন্ন শক্তিশালী দেশ হিসেবে নিজের সুনাম ধরে রাখার অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রকে।

"যখন আপনি আগ্রাসনকারীর প্রতি খুব বেশি নিরপেক্ষ থাকার চেষ্টা করেন... তার মানে আপনি ভুক্তভোগীদেরও সমর্থন করছেন, আগ্রাসনকারীকেও সমর্থন করছেন। এটা ঠিক নয়," বলেন জেলেনস্কি।

দুই পক্ষের মধ্যে একটি টেকসই শান্তি চুক্তি করার যে চেষ্টা যুক্তরাষ্ট্র করছে, সেখানে তারা নিজেদেরকে নিরপেক্ষ বলে দাবি করে।

ইতোমধ্যে নিজেদের আকাশসীমা রক্ষা করতে হিমশিম খাচ্ছে কিয়েভ। দিনরাত আকাশপথে হামলার সতর্কতা ইউক্রেনের সাধারণ মানুষের জন্য এখন দৈনন্দিন জীবনের এক ক্লান্তিকর অংশ হয়ে দাঁড়িয়েছে।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া, পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেনও

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো যখন ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোকে লক্ষ্য করছে, তখন রাজধানী কিয়েভ এবং অন্যান্য বড় শহরগুলোতে প্রতিদিনই ড্রোন দিয়ে হামলা করা হচ্ছে।

যার জবাবে ইউক্রেনও রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত ড্রোন হামলা চালিয়েছে।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনী এখন রাশিয়ার দ্রুততম ড্রোনগুলোর প্রায় ৭০ শতাংশ ধ্বংস করতে পারছে এবং এই হার সময়ের সঙ্গে আরও ভালো হচ্ছে। কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইন্টারসেপ্টরের 'অনেক, অনেক বড়' ঘাটতি রয়েছে।

আমেরিকানরা তাদের প্যাট্রিয়ট সিস্টেম সরবরাহে দেরি করছে বলেও অভিযোগ করেন জেলেনস্কি।

"এটা দুঃখজনক যে তারা মধ্যপ্রাচ্যের দিকে মনোযোগ দিয়েছে এবং তাদের আরও বেশি সাহায্য করছে... এটা দুঃখজনক। এ নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে," জেলেনস্কি বলেন। এই ক্ষেপণাস্ত্রগুলোর ঘাটতি মানেই মানুষের জীবনহানী।

তিনি এটিও নিশ্চিত করেন যে, ইউক্রেনের অধিকৃত এলাকাগুলোতে মার্কিন স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা স্টারলিংক এবং এর সামরিক সংস্করণ স্টারশিল্ডের ব্যবহার এখনও সীমিত রাখা হচ্ছে।

বিবিসিকে নিজেদের সমস্যার কথা জানিয়েছে ইউক্রেনের ড্রোন ইউনিটগুলোও। তাদের ইন্টারসেপ্টর ড্রোনগুলো রাশিয়ার শাহেদ ড্রোনের সঙ্গে আর পেরে উঠছে না। ফলে এসব অস্ত্র কোনো বাধা ছাড়াই ইউক্রেনের আরও ভেতরে ঢুকে পড়ছে।

তাহলে এই সিদ্ধান্তটা কার ছিল?

"প্রযুক্তিগতভাবে স্পেসএক্স, রাজনৈতিকভাবে- আমি জানি না, সত্যিই জানি না," জেলেনস্কি উত্তর দেন। "এটা অনেকটা... পিং পং খেলার মতো। আমরা এক পক্ষকে জিজ্ঞাসা করছি, তারা বলছে অন্য পক্ষ।"

ছবির উৎস, Anadolu Agency via Getty Images

ছবির ক্যাপশান, আরও একটি কঠিন ও বিপজ্জনক শীতের জন্য প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন

তীব্র শীত আসন্ন

সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিজেদের দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা বাড়িয়েছে ইউক্রেন। যার মধ্যে তেল শোধনাগার এবং অস্ত্র বা জ্বালানি বহনকারী জাহাজও রয়েছে।

বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, এই সপ্তাহে পূর্ব লিবিয়ায় নোঙর করা একটি রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনা ভূমধ্যসাগরেও যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে, যা অগ্রহণযোগ্য।

জেলেনস্কি এই পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে যুদ্ধজাহাজ মের্কুরিকে করা আঘাতকে 'একেবারে ন্যায্য আঘাত' বলে অভিহিত করেছেন।

এই ধরনের হামলা "খুবই বিপজ্জনক" বলে স্বীকার করলেও, ইউক্রেনের বাহিনী তার সহযোগীদের সঙ্গে সমন্বয় না করে "কখনোই হামলা করে না" বলে দাবি করেন জেলেনস্কি।

এ বিষয়ে আরও বিস্তারিত বলতে রাজি না হলেও তিনি এটি স্বীকার করেছেন যে, ইউক্রেন একটি কঠিন ও বিপজ্জনক শীতের জন্য প্রস্তুতি নিচ্ছে।

কিয়েভের ওপর সাম্প্রতিক হামলাগুলোতে- দনিপ্রো নদীর ওপরের সেতুগুলোকে লক্ষ্য করা হয়েছে, যার মাধ্যমে শহরটিকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করা হচ্ছে বলে মনে হয়।

বিদ্যুৎ বিভ্রাট ও সরবরাহ ব্যবস্থায় আঘাতের কারণে ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছে যাওয়ায়, কিছু বাসিন্দা ইতিমধ্যেই শীতের জন্য শহর ছেড়ে চলে গেছেন এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে।

তারা শহরের বেশিরভাগ অংশকেও অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। "(রাশিয়া) অবশ্যই চায় আমরা পালিয়ে যাই," বলেন জেলেনস্কি।

"লোকেরা চলে যেতে পারে, কিন্তু আমরা যেকোনো উপায়ে আমাদের রাজধানী রক্ষা করার চেষ্টা করব। আমাদের রাজধানী প্রয়োজন। রাজধানী ছাড়া কোনো দেশ হয় না," বলেন তিনি।

Source: BBC Bangla · সারা রেইনসফোর্ড, দক্ষিণ ও পূর্ব ইউরোপ প্রতিনিধি

At a glance

Topic
World
Country
🇧🇩 BD
Publisher language
BN
Added to Allnira