পত্রিকা: 'বিএনপি-জামায়াত দূরত্ব কমেছে'

ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র

ছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র

Published ৩৩ মিনিট আগে

পড়ার সময়: ৭ মিনিট

প্রতিবেদনটিতে বলা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। বিরোধী দল তাদের দাবি আদায়ে রাজপথে কর্মসূচিও পালন করেছে।

এর মধ্যে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহিংসতা চালিয়েছে এবং তা চলমান আছে। ডিসেম্বর সামনে রেখে দলটির সম্ভাব্য নাশকতা ঠেকাতে জাতীয় সংসদে ঐক্যের ডাক দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তার আহ্বানে সাড়া দিয়েছে বিরোধী দল এবং বিএনপির পাশাপাশি রাজপথে ৪১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে সরকার ও বিরোধী দলের ঐকমত্যের বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, 'সংবিধান সংস্কার, গণভোটসহ আমাদের যে দাবি রয়েছে, সেগুলো থাকবে। সে দাবি আদায়ে প্রয়োজনে আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। কিন্তু ফ্যাসিবাদের উত্থান রুখে দেওয়া সবার আগে প্রাধান্য পাবে। তাই এ বিষয়ে আমরা সরকারের সঙ্গে রয়েছি এবং থাকব।'

এদিকে, আওয়ামী লীগের ধ্বংসাত্মক কর্মসূচি দমনে সরকার মানবাধিকার বজায় রেখে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দেশ রূপান্তর

Skip বিবিসি বাংলায় আরও পড়ুন: and continue readingবিবিসি বাংলায় আরও পড়ুন:

End of বিবিসি বাংলায় আরও পড়ুন:

আজকের পত্রিকা

এই খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাথাচাড়া দিয়ে ওঠা ঠেকাতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক সব শক্তিকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার উদ্যোগ জোরালো হয়েছে।

Skip সর্বাধিক পঠিত and continue reading

সর্বাধিক পঠিত

  • আকভানের প্রভাবে ঝোড়ো হাওয়া

  • অলিম্পিয়া

  • আইসজে

End of সর্বাধিক পঠিত

জানা গেছে, ২৭ বা ২৮ নভেম্বর সর্বদলীয় বৈঠক হতে পারে। সেই বৈঠক থেকে নতুন মোর্চার ঘোষণাও আসতে পারে।

সূত্র জানায়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে রাজনৈতিক ঐক্য তৈরিতে উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। বিষয়টি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপিদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজানকে।

বুধবার রাতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একান্ত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

সূত্র আরও জানায়, বৈঠকে জুলাইয়ের পক্ষের সব দলগুলোর সঙ্গে বৈঠক করতে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন বিরোধীদলীয় নেতা। পাশাপাশি গণভোটের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নেরও দাবি জানান তিনি।

যদিও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি আশরাফ উদ্দিন নিজান।

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

খবরটিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত 'লকডাউন' কর্মসূচিকে ঘিরে কার্যত বিচ্ছিন্ন-অবরুদ্ধ গোপালগঞ্জ জেলা।

ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ, বৈদ্যুতিক খুঁটি ও বাঁশ ফেলে অবরোধ, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং দেশীয় অস্ত্র হাতে নেতাকর্মীদের মহড়ায় অচল হয়ে পড়েছে সড়ক যোগাযোগ।

এর মধ্যে বিএনপি দলীয় সংসদ সদস্যদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

এমন পরিস্থিতিতে কর্মস্থলে যেতে পারছেন না সাধারণ মানুষ, আটকা পড়েছে পণ্যবাহী যানবাহন। রোগী ও স্বজনদেরও পড়তে হয়েছে চরম বিপাকে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য সেলিম উজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিন দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায়ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুপুরে গোপালগঞ্জ সদরের পাঁচুড়িয়া এলাকায় বিএনপির কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বুধবার নতুন করে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় তাদের দৃশ্যমান তৎপরতা সীমিত ছিল।

এতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে অন্তত ২৪টি জেলায় নাশকতা করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে বিএনপির এক সংসদ সদস্য (এমপি) ও ময়মনসিংহে সাবেক এমপির বাড়িসহ বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি স্থাপনা যানবাহনে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমা হামলা চালানো হয়।

গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

এর মধ্যে তিন জেলায় তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে হামলা ও আগুন দেওয়া হয়। পাবনায় থানা ঘেরাও করা হয়।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারাদেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এদিকে, পদ্মা সেতু হয়ে খুলনা, বাগেরহাট, বরিশাল ও সাতক্ষীরার বাস গতকাল চলাচল করেনি। তবে খুলনা ও সাতক্ষীরার বাস বিকল্প পথে চলেছে।

খবরটিতে বলা হয়েছে, মাত্র ১০ দিনের ব্যবধানে দেশের ৪০ জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এর মধ্যে ৩৩টি ঘটনায় পেট্রোল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। ২৩টি ঘটনায় পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপের তথ্য পাওয়া গেছে।

সবচেয়ে বেশি আটটি হামলার ঘটনা ঘটে গোপালগঞ্জে। দ্বিতীয় অবস্থানে রয়েছে গাজীপুর, সেখানে হামলার ঘটনা ছয়টি।

গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের ১৯ নভেম্বরের একটি নোটে এসব তথ্য উঠে এসেছে।

ব্যাংকটির নিজস্ব হিসাব অনুযায়ী, ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সংঘটিত ঘটনাগুলোর মধ্যে গত মঙ্গলবার ও বুধবারই ঘটেছে ৪৯টি।

ধারাবাহিক এই হামলা দেশের ক্ষুদ্রঋণ কার্যক্রম, গ্রামীণ পর্যায়ের আর্থিক সেবা এবং ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।

প্রথম আলোর প্রথম পাতার খবর— নাশকতা মোকাবিলায় সরকারের সতর্ক।

খবরটিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতা ও নাশকতা মোকাবিলায় প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিক কৌশল নিয়েও এগোচ্ছে সরকার।

এরই মধ্যে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে মাঠে সক্রিয় হয়েছে ক্ষমতাসীন বিএনপি। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাহারা, বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করছেন।

অন্যদিকে, সাম্প্রতিক সহিংসতা মোকাবিলায় গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও ঐক্য বাড়ানোর উদ্যোগও রয়েছে।

বিরোধী দলগুলো ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিলেও নিজেদের রাজনৈতিক অবস্থান বজায় রেখেছে। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীও পৃথকভাবে মাঠে থাকার কর্মসূচি ঘোষণা করেছে।

সরকার ও বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের চলমান সহিংসতাকে উসকানি হিসেবে দেখছে সরকার।

জুলাই গণঅভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলিতে মানুষ হত্যার ঘটনার মতো পরিস্থিতি তৈরি করে বিএনপি সরকারকেও একই ধরনের অভিযোগের মুখে ফেলতে চাইছে আওয়ামী লীগ— এমন মূল্যায়ন রয়েছে সরকারের ভেতরে। তবে সরকার এ ধরনের উসকানিতে পা দিতে চায় না।

দ্য ডেইলি স্টারের দ্বিতীয় প্রধান খবর— 'Enough is enough'; অর্থাৎ যথেষ্ট হয়েছে, আর নয়।

খবরটিতে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নতুন করে অগ্নিসংযোগ ও সহিংসতার বিরুদ্ধে গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। অনেক হয়েছে, আর নয়। এই সন্ত্রাসী, অগ্নিসংযোগকারী ও খুনিদের আমাদের উপযুক্ত জবাব দিতে হবে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান এ সময় অভিযোগ করেন, যে গোষ্ঠীটি ১৬ বছর জোর করে ক্ষমতায় থাকার পর পালিয়ে গেছে, তারা আবারও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, মিয়ানমারে 'জেনোসাইডের' লক্ষ্যে রোহিঙ্গা গণহত্যা চালানোর প্রমাণ মিলেছে বলে রায় দিয়েছেন নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

গতকাল বৃহস্পতিবার দেওয়া এই রায়ে বিচারকরা বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার পরিচালিত কর্মকাণ্ডে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে 'ধ্বংস করার উদ্দেশ্য' ছিল, যা গণহত্যার আইনের মধ্যেই পড়ে।

মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড চালায় বলে রায়ে উল্লেখ করা হয়।

এতে ১১-৪ ভোটে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেন যে গণহত্যা ও জেনোসাইড কনভেনশন বা গণহত্যা সনদের তৃতীয় অনুচ্ছেদে তালিকাভুক্ত অন্যান্য অপরাধের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার।

নাৎসি হলোকস্টের পর এটি চতুর্থ ঘটনা, যেখানে কোনো আন্তর্জাতিক আদালত গণহত্যার আইনি মানদণ্ড পূরণ হওয়ার রায় দিলেন।

খবরটিতে বলা হয়েছে, ব্যাপক রাজস্ব ও আর্থিক সংস্কার বাস্তবায়ন, অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধি, অকার্যকর ভর্তুকি হ্রাস এবং সরকারি ব্যয়ের মানোন্নয়নের মাধ্যমে বাংলাদেশ ২০২৭ থেকে ২০৩৫ অর্থবছরের মধ্যে বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে উন্নীত করতে পারে। তবে সীমিত সংস্কারের ক্ষেত্রে এই হার ৪.২ শতাংশে সীমাবদ্ধ থাকতে পারে।

বিশ্বব্যাংক ও গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত 'বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ, ২০২৬' শীর্ষক এই প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।

সুপারিশকৃত সংস্কারগুলো পুরোপুরি বাস্তবায়িত হলে বাংলাদেশের জন্য এক উচ্চাভিলাষী ইতিবাচক চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

এতে বলা হয়েছে, অভ্যন্তরীণ রাজস্ব ২০২৫ অর্থবছরের জিডিপির ৮ শতাংশ থেকে বেড়ে ২০৩৫ অর্থবছর নাগাদ ১৪.৪ শতাংশে উন্নীত হতে পারে। আর কর ও জিডিপির অনুপাত ৬.৮ শতাংশ থেকে বেড়ে ১২.৬ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সামাজিক খাতে ব্যয়ের জন্য আরও বড় আর্থিক পরিসর তৈরি করবে।

এই খবরে বলা হয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার, বন্ধ শিল্প-কারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি ও বেসরকারি বিনিয়োগে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার ১৫টি প্রণোদনা স্কিম ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।

এসব স্কিমের সুবিধা পেতে সরকার, কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ঋণগ্রহীতাদের দায়ের করা মামলা বা রিট প্রত্যাহারের শর্ত দিয়েছিল সংস্থাটি।

কিন্তু এ শর্তের কারণে আদালতের আশ্রয় নেওয়া ঋণগ্রহীতাদের নীতিসহায়তা পাওয়ার সুযোগ সংকুচিত হয়। এমন পরিস্থিতিতে শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

এখন থেকে কোনো ঋণগ্রহীতার দায়ের করা মামলা বা রিটের পরিপ্রেক্ষিতে আদালত স্থগিতাদেশ দিলে সংশ্লিষ্ট গ্রাহক ১৫টি স্কিমের আওতায় ঋণ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন। গতকাল জারি করা এক প্রজ্ঞাপনে এ সুযোগ দেয়া হয়েছে।

Source: BBC Bangla · BBC News বাংলা

At a glance

Topic
World
Country
🇧🇩 BD
Publisher language
BN
Added to Allnira