পত্রিকা: 'দেশি-বিদেশি চাপে পোশাক খাত, রপ্তানি ও দাম কমছে'

পত্রিকা

Published ২ মিনিট আগে

পড়ার সময়: ৮ মিনিট

দেশে শ্রমিক অসন্তোষ, ইউরোপে রাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতির কারণে চাপে পড়েছে বাংলাদেশের পোশাক খাত। এর প্রভাবে পোশাক রপ্তানি, রপ্তানি আদেশ ও পণ্যের দাম কমছে। চলমান শ্রমিক অসন্তোষে কারখানার উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। রপ্তানি আদেশ পাওয়ার পর সময়মতো পণ্য সরবরাহ করা যাবে কি না, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত তিন মাসে পোশাক রপ্তানি কমেছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে ইউরোপে বাংলাদেশের রপ্তানি কমেছে ১২ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে কমেছে ৪.৫৯ শতাংশ। একই সময়ে রপ্তানির গড় একক মূল্য কমেছে ০.৯৫ শতাংশ। নভেম্বরের ২১ দিনে প্রায় ৪০০ কারখানা বন্ধ থাকার তথ্যও উঠে এসেছে। চার দশকের পোশাক খাতের ইতিহাসে দেশি-বিদেশি এমন সংকট একসঙ্গে দেখা যায়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জ্বালানি সংকট, কাঁচামাল ও জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন পরিস্থিতিকে আরও জটিল করেছে। পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, তাঁরা চরম সংকটকাল পার করছেন। এ পরিস্থিতিতে পোশাক খাতের রপ্তানি, বিনিয়োগ ও সামগ্রিক কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমকাল

বণিক বার্তা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ আট জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরও চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

মোতায়েনের মধ্যে ঢাকা জেলায় ১৮, ঢাকা মহানগরীতে ৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, ময়মনসিংহে ২, ফরিদপুরে ৫ এবং কক্সবাজারে ৬ প্লাটুন রয়েছে। গোপালগঞ্জে আগে থেকে মোতায়েন থাকা এক ব্যাটালিয়নের পাশাপাশি অতিরিক্ত ২৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার এবং সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে নজরদারি চালাবেন তাঁরা।

Skip সর্বাধিক পঠিত and continue reading

সর্বাধিক পঠিত

  • আগুন দেওয়া আরেকটি বাড়ির ছবি। (ভিডিও থেকে নেওয়া ছবি)

  • ولادیمیر کوزیچکین و گالینا

  • পৃথিবীর সেসব ভূখন্ড যেটি কারো মালিকানাধীন নয়

End of সর্বাধিক পঠিত

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

নড়াইলের কালিয়া পৌরসভার বেন্দারচর ও আশপাশের এলাকায় শুক্রবার অন্তত ৪০টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপিসংশ্লিষ্ট দুই নেতাকে হত্যার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হামলার জন্য বিএনপির লোকজনকে দায়ী করলেও ক্ষমতাসীন দলের নেতারা অভিযোগ অস্বীকার করেছেন। ১৮ নভেম্বর কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় বিএনপিসংশ্লিষ্ট দুই সংগঠনের নেতা নিহত হন। ওই হামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা জড়িত ছিলেন বলে জানা গেছে।

হামলার শিকার অধিকাংশ বাড়ি আওয়ামী লীগের স্থানীয় নেতা ও কর্মীদের। এর মধ্যে সাবেক নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটনের বাড়িও রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তদের ভাষ্য, শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে হামলা শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা চলে। স্থানীয়দের দাবি, প্রায় ৬০টি বাড়ি আক্রান্ত হয়েছে। তবে পুলিশ ও প্রশাসনের হিসাবে এ সংখ্যা ১৫ থেকে ২০টি। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে ২০ থেকে ২৫টি বাড়ির ৫০টির বেশি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের দাবি, নিহত দুই নেতার স্বজনেরা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছেন। ঘটনাস্থলে পুরুষ বাসিন্দাদের অনেকেই পালিয়ে যাওয়ায় নারী, বৃদ্ধ ও শিশুরা বাড়িতে ছিলেন।

নড়াইলের কালিয়ায় বেন্দারচর গ্রামের প্রায় ৩০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে।

গত শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামে এসব ঘটনা ঘটে বলে হামলা হওয়া পরিবারগুলোর সদস্যদের ভাষ্য।

এর আগে গত বুধবার কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় দুজন নিহত হন। তাঁরা হলেন কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন মোল্লা।

গতকাল সকাল ১০টার দিকে বেন্দারচর গ্রামে অন্তত ২০টি বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায়, কোনো বাড়িতে ভাঙচুর হয়েছে, কোনো বাড়িতে অগ্নিসংযোগের পর পোড়াঘর থেকে ধোঁয়া উড়ছে। আবার কোনো পরিবারকে বাড়ির মালপত্র নিয়ে গ্রাম ছাড়তে দেখা যায়।

দেশের বিভিন্ন জেলায় শনিবারও নাশকতা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। টাঙ্গাইলের নাগরপুর, নেত্রকোনার দুর্গাপুর, মানিকগঞ্জের দৌলতপুর, নোয়াখালীর বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটেছে। ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন ও চট্টগ্রামের ফটিকছড়িতে দলটির মিছিলে হামলা, মোটরসাইকেল ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খুলনার দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এছাড়া গাইবান্ধার সাদুল্লাপুরে ছয়টি ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে। আর সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। স্টাফ রিপোর্টার, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

অর্থাৎ জেলায় জেলায় আওয়ামী লীগের সহিংসতা ও বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত বহু মানুষ।

নিষিদ্ধ কার্যক্রমের আওতায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের অগ্নিসংযোগ ও ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে বিভিন্ন জেলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। গোপালগঞ্জের পর পাবনার বেড়া উপজেলা নতুন সংঘাতের কেন্দ্র হয়ে উঠেছে।

শনিবার দিনভর বেড়ার বিভিন্ন গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলে। রাত ৯টা পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল। হাতিগাড়া এলাকায় সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি কর্মী জিসান গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছিল বলে জানান বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা।

শালকিয়াপাড়া, হাতিগাড়া, গাতিগাড়া, শুম্ভপুরা, ডাকবাংলা, কাগমাইপাড়া, সৌদারপাড়া ও মৈত্রবাধা গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দুই দলের নেতাদের দাবি, বৃহস্পতিবার থেকে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। ভাঙচুর ও লুটপাট করা হয়েছে দুই দলের কর্মীদের ২০টি বাড়ি।

তবে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ সংঘর্ষে আহত হওয়ার কোনো তথ্য পাননি বলে জানিয়েছেন। তাঁর ভাষ্য, শালকিয়াপাড়ায় প্রায় পাঁচ ঘণ্টা সংঘর্ষের পর সন্ধ্যায় তা হাতিগাড়ায় ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে।

পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার বেড়া থানার সামনে মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। বেড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের অভিযোগ, দাবিদাওয়া আদায়ে মিছিলের প্রস্তুতির সময় বিএনপি কর্মীরা তাঁদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তাঁদের ১০ থেকে ১২ জন আহত হন।

পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গত দুই দিনের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, অগ্নিসংযোগ ও ভাঙচুরে অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দুই পক্ষের সমর্থকদের অন্তত ৫ থেকে ৭টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে এক সংবাদকর্মী লাঞ্ছিত হন এবং তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয়।

শনিবার সকাল থেকে বেড়া পৌর এলাকার স্যানালপাড়া, বৃশালিখা, পায়না, সওদাগরপাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির সামনে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সংঘর্ষ আশপাশের মহল্লায় ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর দুই পক্ষের সমর্থকদের বাড়িঘরে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এসব ঘটনার জেরে গত দুই দিন ধরে এলাকায় সংঘাত ও উত্তেজনা বিরাজ করছে।

সার ছাড়া শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন অন্য সব কারখানা বেসরকারি খাতের বিনিয়োগে নেবে সরকার। অর্থাৎ বেসরকারি খাতে দিয়ে কারখানাগুলো চালাতে চায় সরকার। প্রয়োজনীয় বিধিবিধান অনুমোদনের পর আগামী বছরের শুরুতে এ প্রক্রিয়া শুরু হতে পারে।

শিল্প মন্ত্রণালয়ে গতকাল শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এ কথা বলেন। তিনি বলেন, 'সার কারখানা ছাড়া অন্য সবগুলোতেই আমরা ব্যক্তি খাতের বিনিয়োগ আহ্বান করব। সেটা হবে পিপিপি মডেলে।'

মন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) অধীন কয়েকটি পদ্ধতি আছে। কোনোটি দীর্ঘমেয়াদি ইজারা, কোনোটি রাজস্ব ভাগাভাগি, কোনোটি মুনাফা ভাগাভাগি। এই তিন পদ্ধতির কোনো একটির আওতায় কারখানাগুলো ছেড়ে দেওয়া হবে।

শিল্প মন্ত্রণালয়ের অধীন সার ছাড়াও চিনি ও খাদ্য, সিমেন্ট, ইস্পাত, রাসায়নিক ইত্যাদি কারখানা রয়েছে। বেশির ভাগ কারখানা বছর বছর লোকসান দিচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত হিসাবে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে বছরে দুই হাজার কোটি টাকার বেশি।

গঙ্গার পানিবণ্টন চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির বৈঠক গতকাল শনিবার ঢাকায় শুরু হয়েছে।

আগামীকাল সোমবার পর্যন্ত এই বৈঠক চলবে । বৈঠকে ভারতের চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিয়েছে।

৩০ বছর মেয়াদি ঐতিহাসিক গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। এর মধ্যে ভারতের যৌথ নদী কমিশনের ( জেআরসি ) প্রধান শরদ চন্দ্রের নেতৃত্বে প্রতিনিধিদলটি ঢাকায় বৈঠকে এল। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলেছে, বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানো বা নবায়নের বিষয়ে আলোচনা করার কোনো এখতিয়ার ( ম্যান্ডেট ) সফররত এই কারিগরি কমিটির নেই।

এই বৈঠকে মূলত চুক্তির আওতায় নদীর পানিবণ্টন ও প্রবাহ পর্যবেক্ষণের নিয়মিত বিষয়গুলো নিয়েই আলোচনা হবে।

তৃতীয় কোনো দেশে যেতে বাংলাদেশের অনেক নাগরিককে ভারতের ভিসা নিতে হয়। চিকিৎসা, ব্যবসা, সম্মেলন ও পড়াশোনার জন্যও অনেকে ভারতে যান। কিন্তু ভারতীয় ভিসার আবেদন ও স্লট পাওয়ার ক্ষেত্রে দালাল নির্ভরতার অভিযোগ উঠেছে।

আবেদনকারীদের অভিযোগ, অনলাইনে আবেদন করেও দিনের পর দিন ভিসার স্লট পাওয়া যায় না। অথচ দালালদের টাকা দিলে সহজেই স্লট পাওয়া যায়। বিশেষ করে তৃতীয় দেশের ভিসা, শিক্ষার্থী ভিসা ও কাজের অনুমতির জন্য ভারতে যেতে হলে ডাবল এন্ট্রি ভিসা প্রয়োজন হয়। এ ক্ষেত্রে অনেক আবেদনকারী দীর্ঘদিন অপেক্ষা করেও স্লট পান না।

ভারতীয় হাইকমিশনের নিয়ম অনুযায়ী, ডাবল এন্ট্রি ভিসা সর্বোচ্চ তিন মাসের জন্য বৈধ। ভারতে অবস্থান করা যায় সর্বোচ্চ ১৫ দিন। এই ভিসার মাধ্যমে বাংলাদেশে দূতাবাস নেই এমন দেশের মিশনে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া যায়।

তবে অভিযোগ রয়েছে, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও স্লট পাওয়া কঠিন। অন্যদিকে, দালালদের মাধ্যমে স্লট ও ভিসা পাওয়া যাচ্ছে। এমনকি প্রয়োজনীয়তার প্রকৃত প্রমাণ ছাড়াও জাল বা অসত্য কাগজপত্র দিয়ে ডাবল এন্ট্রি ভিসা সংগ্রহের অভিযোগ উঠেছে।

অর্থাৎ উৎপাদন খরচের চাপে কৃষিকাজ ছাড়ছেন কৃষকেরা

উৎপাদন খরচ বেড়ে যাওয়া ও ফসলের দাম কম থাকায় কৃষিকাজ ছেড়ে অন্য পেশায় যাচ্ছেন ছোট কৃষকেরা। নওগাঁর পাঁচ বিঘা জমিতে চাষ করে সংসার চালাতে না পেরে দুই বছর আগে কৃষিকাজ ছেড়ে দেন জামাল হোসেন। এখন আত্রাই উপজেলার আহসানগঞ্জ বাজারে মুদি দোকান চালান তিনি। নিজের জমি বর্গাচাষিদের কাছে ইজারা দিয়েছেন।

কৃষিপ্রধান জেলা নওগাঁয় গত এক দশকে প্রায় ১১ হাজার হেক্টর আবাদি জমি কমেছে। ২০২৩ সালের এক গবেষণায় দেখা গেছে, জেলার ১২ শতাংশ ক্ষুদ্র কৃষক ব্যাটারিচালিত ভ্যান চালাচ্ছেন, ২০ শতাংশ কৃষিশ্রমিক হয়েছেন, ১৫ শতাংশ মৌসুমি রিকশাচালক এবং ২৬ শতাংশ ছোট ব্যবসায় যুক্ত হয়েছেন। লক্ষ্মীপুরের ফজলু মিয়াও কৃষিকাজ ছেড়ে এখন গবাদিপশুর দালালি করেন। তাঁর মতে, ফসল বিক্রি করে চাষের খরচ ওঠে না। শ্রমিকের সংকট ও বেশি মজুরিও কৃষিকাজকে কঠিন করে তুলেছে।

বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বে তৃতীয়, আলুতে সপ্তম এবং পাট উৎপাদনে প্রথম হলেও কৃষকের আয় বাড়ছে না। উৎপাদন খরচ, শ্রমিকের মজুরি ও কম খামারমূল্য কৃষকের লাভ কমিয়ে দিচ্ছে। কৃষি দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় ১১ শতাংশ অবদান রাখে এবং ৪৫ শতাংশ কর্মীর সরাসরি কর্মসংস্থানের ব্যবস্থা করে। কৃষকের এভাবে পেশা পরিবর্তন খাদ্যনিরাপত্তার জন্যও উদ্বেগের বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Source: BBC Bangla · BBC News বাংলা

At a glance

Topic
World
Country
🇧🇩 BD
Publisher language
BN
Added to Allnira