চলমান রাজনৈতিক সহিংসতার শেষ হবে কীভাবে?

সাম্প্রতিককালে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে গোপালগঞ্জে

ছবির উৎস, Abul Kalam Azad/BBC

ছবির ক্যাপশান, সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে গোপালগঞ্জে
    • Author, রাকিব হাসনাত
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published ৭ মিনিট আগে

  • পড়ার সময়: ৬ মিনিট

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে সরকারের দিক থেকে আসা প্রতিক্রিয়া নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। প্রশ্ন উঠছে, পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসার বিষয়ে বিএনপির মধ্যে আসলে কী চিন্তা কাজ করছে।

বিশেষ করে আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী উল্লেখ করে 'মাথা গুঁড়িয়ে দিতে চাই' বলে যে মন্তব্য জাতীয় সংসদে প্রধানমন্ত্রী করেছেন, তা নিয়েও অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

আবার প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন 'আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে বিরোধী দলকে নিয়ে সংবিধান সংশোধন করা হবে'।

২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফিরে আসার ঘোষণার পর থেকে গত প্রায় এক মাসেরও বেশি সময় ধরে ঢাকাসহ বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে এবং এই সহিংসতার পরিধি ধীরে ধীরে বাড়তে থাকায় তা নিয়ে অনেকের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে।

চলতি মাসের শুরুতে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি কর্মসূচিকে কেন্দ্র করে ৯ই নভেম্বর থেকে পরের তিন দিনে অন্তত ২১ টি জেলায় গাড়ি–ট্রেনে আগুন, ভাঙচুর ও ককটেল হামলাসহ নানা ধরনের সহিংসতা হয়েছে।

এরপর আবার আওয়ামী লীগের গত বৃহস্পতিবারের দলটির 'লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কাশিয়ানীসহ কয়েকটি এলাকা কার্যত বিধ্বস্ত জনপদে পরিণত হয়।

থানা আক্রমণ, যানবাহনে হামলা ভাংচুর, গোপালগঞ্জে বিএনপির দুই এমপির বাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই কর্মীকে হত্যার জেরে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পাবনার বেড়ায় শনিবার ব্যাপক সংঘর্ষ হয়েছে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে।

পরিস্থিতি সামাল দিতে ঢাকা মহানগরসহ দেশের সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দেশে থাকা আওয়াম লীগের নেতাকর্মীদের ব্যাপকহারে আটক করার তথ্য দিচ্ছে পুলিশ। তবে এর মধ্যেই গত দুদিনেও বিভিন্ন জায়গায় নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটেছে।

Skip সর্বাধিক পঠিত and continue reading

সর্বাধিক পঠিত

  • স্ট্রোক

  • হামে আক্রান্ত শিশু

  • অলিম্পিয়া

  • আগুন দেওয়া আরেকটি বাড়ির ছবি। (ভিডিও থেকে নেওয়া ছবি)

End of সর্বাধিক পঠিত

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন

বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

এমন পরিস্থিতিতে বর্তমানে সক্রিয় দলগুলোর মধ্যে ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক সংলাপ শুরু করতে যাচ্ছে বিএনপি সরকার।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, "সরকার ও বিরোধী দল মিলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমেই রাজনৈতিকভাবে সব ষড়যন্ত্র ও সহিংসতার হোতাদের রুখে দেবে। আর যেখানে আইনি ব্যবস্থা নেওয়া দরকার সরকারে সেখানে তাই নেবে"।

বিশ্লেষকরা বলছেন, সহিংসতার অবসান ঘটিয়ে স্থিতিশীলতা আনতে হলে রাজনৈতিক সংকটের অবসান ঘটাতে হবে। কিন্তু বিএনপি ও সরকারের ভেতরে সেই চিন্তা কতটা কাজ করছে তা নিয়ে সন্দিহান তারা।

তারা এ-ও বলছেন, একদিকে, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি স্থিতিশীল করা বা রাখার কথা বলা হচ্ছে, একই সঙ্গে দেশে আত্মগোপনে থাকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধরপাকড় বাড়ানো হয়েছে, অনেক জায়গায় সেই ধরপাকড় বা আটকের ক্ষেত্রে বিএনপি বা এর অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের মব তৈরির অভিযোগও উঠছে।

এমন অভিযোগও উঠছে যে, বিভিন্ন জেলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়ি-ঘড়ে পাল্টা অগ্নিসংযোগ করছেন এনপির নেতা-কর্মীরা। পাল্টাপাল্টিএ ধরনের ঘটনা যখন ঘটছে, তখন বিশ্লেষকেরা প্রশ্ন তুলছেন, সরকারআসলে কী করতে চাইছে, সহিংসতা কী শেষ হবে?

Skip বিবিসি বাংলায় আরও পড়ুন: and continue readingবিবিসি বাংলায় আরও পড়ুন:

End of বিবিসি বাংলায় আরও পড়ুন:

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, গত ১৫ই নভেম্বর গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল

বিএনপি ও সরকারে কী চিন্তা

রুহুল কবির রিজভী বলছেন, যেখানে আইন প্রযোজ্য সেখানে সরকার আইনি ব্যবস্থা নেবে আর যেখানে রাজনৈতিক কর্মসূচি দরকার হবে সেখানে বিএনপি কর্মসূচি নিয়ে মানুষের কাছে যাবে।

তাহলে আওয়ামী লীগকে কী রাজনীতি করতে সুযোগ দিতে একেবারেই চাইছে না সরকার কিংবা পরিস্থিতি কীভাবে স্বাভাবিক হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "তারা সহিংসতা চালিয়ে যাচ্ছে, খুন খারাবি করে যাচ্ছে। মানুষের কাছে এটি আরও পরিষ্কার হয়েছে। তাদের যথাযথভাবে প্রতিহত করা হবে"।

বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা নতুন করে জোরদার হতে শুরু হয় মূলত গত জুলাইতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা প্রকাশ হওয়ার পর। এরপর নভেম্বরে শেখ হাসিনার আইনি দল নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির বিষয়ক তথ্য চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ই-মেইল করার পর এই আলোচনা তুঙ্গে উঠে।

দেশের ভেতরে থাকা তার সমর্থকরা বিভিন্ন জায়গায় মিছিল করার খবর আসতে থাকে। একই সময়ে নানা জায়গায় বিভিন্ন স্থাপনায় হামলা ভাংচুরের খবর পাওয়া যায়। বিশেষ করে গোপালগঞ্জে থানা জ্বালিয়ে দেওয়া, এমপিদের বাড়িঘরে আগুন দেওয়াসহ ব্যাপক সহিংসতার পর সরকার কিভাবে এটি মোকাবেলা করে সেই দিকেই সবার দৃষ্টি ছিল।

এমন পরিস্থিতিতে বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তার আগেই চব্বিশের চেতনায় আবার মাথা গুঁড়িয়ে দিতে চাই"।

" সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদের গণতন্ত্রকামী মানুষের ঘরবাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই নির্দেশ দেশবাসী দেখেছে। গণতন্ত্রকামী মানুষকে হত্যার জন্য তালিকা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে কার্যক্রম নিষিদ্ধ দলটি প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়," বলেছেন তিনি।

ছবির উৎস, MD Abu Sufian Jewel/NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার বিষয়ে বিএনপি সরকার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় সেদিকে অনেকের কৌতূহল আছে

পাশাপাশি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারাও আওয়ামী লীগ বিরোধী শক্ত বক্তৃতা বিবৃতি দিচ্ছেন। ফলে এই কৌতূহল অনেকের মধ্যেই আছে যে- আওয়ামী লীগ ইস্যুতে বিএনপির আসলে চিন্তাটি কী।

দলটির ভেতরে বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে আলাপ করে যে ধারণা পাওয়া যাচ্ছে তা হলো- গোপালগঞ্জের ঘটনার মাধ্যমে সরকার মনে করছে আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির অভিযোগ জনমনে আরও জোরদার হয়েছে। সরকার ও বিএনপির নীতিনির্ধারকরা মনে করছেন, এর মাধ্যমে আওয়ামী লীগের প্রতি মানুষের ক্ষোভ আরও বেড়েছে।

বিএনপি নেতারা মনে করছেন, সরকার সেখানে কোনো শক্ত পদক্ষেপ না নেওয়ায় আওয়ামী লীগের তাণ্ডবটা দেশবাসী দেখেছে, যা সরকারের পক্ষেই গেছে বলে মনে করেন তারা। যদিও সহিংসতা বিভিন্ন জেলায় ক্রমশ ছড়িয়ে পড়তে থাকায় দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাদের 'সতর্কতার সাথে সজাগ' থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে।

খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক ও দলটির ওই অঞ্চলের প্রভাবশালী নেতাদের একজন নজরুল ইসলাম মঞ্জু বলছেন, সরকার বা দল কোনো দিক থেকে কঠোর হতে হবে এমন কোনো নির্দেশনা আসেনি। বরং রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিকভাবেই মোকাবেলা হবে, আর আইন শৃঙ্খলাসহ অন্য বিষয় সরকার দেখবে।

"আমাদের পরিস্থিতি অবজারভ করতে বলা হয়েছে, যাতে করে কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা না দেই। আক্রমণাত্মক না হয়ে শান্তিপূর্ণভাবেই আমরা যেন রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকি। সেটাই আমরা করছি। আর ডিসেম্বর মাস বিজয় দিবসকে কেন্দ্র করে নানা কর্মসূচি তো রয়েছে," বিবিসি বাংলাকে বলেছেন তিনি।

উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলছেন, আপাতত সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাওয়া ও পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ পেয়েছেন তারা।

"আমরা নিয়মিত মিছিল মিটিং করছি। একই সাথে কোনো ধ্বংসাত্মক ঘটনা যেন না ঘটে সেজন্য তৎপর থাকতে বলা হয়েছে। দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছি," বিবিসি বাংলাকে বলেছেন তিনি।

আবার দলের একটি অংশ মনে করছে, আওয়ামী লীগ কেন্দ্রিক কৌশল কি হবে সেটি স্পষ্ট করা দরকার বলে মনে করেন তারা। তাদের কেউ মনে করেন, আক্রমণ এলে পাল্টা আক্রমণ করতে হবে। আবার একদল মনে করেন, পাল্টাপাল্টি পদক্ষেপ সহিংসতাকে ছড়িয়ে দিতে পারে এবং সে কারণে সতর্কতা অবলম্বনের পক্ষপাতী তারা।

ওদিকে আওয়ামী লীগকে দল হিসেবে রাজনীতি করতে না দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা কীভাবে ও কবে নাগাদ নিশ্চিত করা যাবে তা নিয়ে দলের ভেতরেই প্রশ্ন আছে। সে কারণে কারও কারও ধারণা, সরকার মুখে যাই বলুক পর্দার অন্তরালে হয়তো পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা জোরদার করেছে।

ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অবশ্য বলছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও স্বাভাবিক কর্মকাণ্ড করেনি এবং এখনও করছে না।

"দেশে নির্বাচিত সরকার ক্ষমতায়। সংসদ কার্যকর। সরকার ও বিরোধী দল কাজ করছে । এর মধ্যে আওয়ামী লীগ তাদের খুন খারাবি চালিয়ে যাচ্ছে। সেটা প্রতিহত করা হবে। গাড়ি- বাড়ি পোড়ানোর রাজনীতি করতে দেওয়া হবে না," বিবিসি বাংলাকে বলেছেন তিনি।

ছবির উৎস, AFP via Getty Image

ছবির ক্যাপশান, গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে

বিশ্লেষকরা যা বলছেন

রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ বলছেন, সরকারের লোকজনের কথা শুনে মনে হয় তারা আসলে সমস্যার কীভাবে সমাধান হবে সেটাই উপলব্ধি করছে না, বরং তারা কথা বলে একে অন্যকে ছাপিয়ে যেতে চাইছে।

"দল হিসেবে আওয়ামী লীগকে কীভাবে দেখতে চায় সরকার, সেটা এখনো পরিষ্কার না। দল নিষিদ্ধ করলেই শেষ হয়ে যায় না। জামায়াত রাজনীতি করছে কিন্তু আওয়ামী লীগ পারছে না- এটা তো প্যারাডক্স। রাজনৈতিকভাবে বিষয়টা হ্যান্ডেল করার মতো পরিপক্বতা সরকারের মধ্যে দেখা যাচ্ছে না," বলছিলেন তিনি।

তিনি বলেন, "সংকটটি তৈরি করে গেছে অন্তর্বর্তী সরকার। এখন সেই সমস্যা এ সরকারের ওপর চেপে বসছে। আর এই পরিস্থিতি সামাল দেওয়া সহজ নয় । কারণ আন্দোলন মোকাবেলা করা যায় কিন্তু নাশকতা দমন কঠিন। আওয়ামী লীগকে রাজনীতিতে রেখেই অপরাধীদের শাস্তি দেওয়া যেত কিন্তু তা করা হয়নি"।

আরেকজন বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান বলছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তারাই প্রকৃত বিরোধী দল হয়ে উঠবে বলে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চায় না।

"এখন যেই পরিস্থিতি সেটা অনুমেয় ছিল। এটি ইনক্লুসিভ নির্বাচন না হওয়ার ফল এটি। এখন রাজনৈতিক সহিংসতা এভাবে চলতে থাকলে দেশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে, উন্নয়ন হবে কীভাবে। প্রকাশ্যে সরকার বা তাদের লোকজন যাই বলুক। এর মধ্যেই একটা আলোচনা হওয়া উচিত। আলোচনা ও সমঝোতার মধ্য দিয়েই দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে আসতে হবে সরকার," বিবিসি বাংলাকে বলেছেন তিনি।

Source: BBC Bangla · রাকিব হাসনাত

At a glance

Topic
World
Country
🇧🇩 BD
Publisher language
BN
Added to Allnira