অক্টোবর-নভেম্বরেই কেন বেশিরভাগ ঘূর্ণিঝড় আঘাত হানে বঙ্গোপসাগর উপকূলে?

সিডরের প্রভাবে ক্ষতিগ্রস্থ বাড়িঘর

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ২০০৭ সালে প্রবল ঘূর্ণিঝড় সিডরের প্রভাবে ক্ষতিগ্রস্থ বাড়িঘর
    • Author, মুকিমুল আহসান
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published ৩ মিনিট আগে

  • পড়ার সময়: ৫ মিনিট

১৫ই নভেম্বর ২০০৭। প্রায় দুই দশক আগে বাংলাদেশের খুলনা বরিশাল উপকূলীয় এলাকায় আঘাত হানে প্রলয়ঙ্ককারী ঘূর্ণিঝড় সিডর। উপকূলীয় এলাকায় ১৫-২০ ফুট উচ্চতার প্রবল ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে যার বাতাসের গতিবেগ ছিল ২২৩ কিলোমিটার।

জলোচ্ছ্বাস ও প্রবল বেগের বাতাসে মার যায় বহু মানুষ। ঘূর্ণিঝড়ে অসংখ্য মানুষ ও গবাদি পশু। রেডক্রসের হিসেবে এই ঝড়ে ১০ হাজার মানুষ নিহতের কথা বলা হলেও সরকারিভাবে হিসেবে এই সংখ্যা ছিল ছয় হাজার।

এর আগে ১৯৭০ সালে ইতিহাসে সবচেয়ে প্রবল ঘূর্ণিঝড় ছিল ১৯৭০ সালের ঝড়টি। ২২৪ কিলোমিটার বেগে চট্টগ্রামে আঘাত হানা ঘূর্ণিঝড়ে পাঁচ লাখ মানুষ নিহত হয়।

২০১৯ সালের ১০ই নভেম্বর বাংলাদেশ ভারত উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় বুলবুলে প্রাণহানির কম হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় উপকূলীয় এলাকায়।

এই তিনটি ঘূর্ণিঝড়ের বাইরেও বাংলাদেশ-ভারত উপকূলে নিয়মিতই আঘাত হানছে বিভিন্ন ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড়গুলো বিশ্লেষণ করে আবহাওয়াবিদরা বলছেন, বাংলাদেশে মূলত এপ্রিল-মে এবং অক্টোবর নভেম্বর এই দুই মাসেই ঘূর্ণিঝড় আঘাত হানে বেশি।

পরিসংখ্যান বলছে, অন্যান্য মাসের তূলনায় অক্টোবর ও নভেম্বর মাসেই এই উপকূলে ঘূর্ণিঝড়ের প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে।

আবহাওয়াবিদরা মতে, অক্টোবর-নভেম্বরে বঙ্গোপসাগরের পানির তাপমাত্রা ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূলে থাকে। এ সময় সাগরে পর্যাপ্ত জলীয়বাষ্প ও গভীর উষ্ণ পানি থাকায় ঘূর্ণিঝড় শক্তি পায়। যে কারণে এই দুই মাসে বঙ্গোপসাগর উপকূলে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবণতা বেশি থাকে।

এছাড়াও এপ্রিল মে মাসের দিকেও প্রায় একই কারণে বছরের অন্য মাসের তুলনায় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে থাকে বঙ্গোপসাগরে।

Skip সর্বাধিক পঠিত and continue reading

সর্বাধিক পঠিত

  • ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র

  • বৃষ্টি

  • বালেন্দ্র শাহ

  • আফগানিস্তানের লোগার প্রদেশের খনিতে প্রাপ্ত ক্রোমাইট- ফাইল ছবি

End of সর্বাধিক পঠিত

চলতি নভেম্বরের শুরুতেও বঙ্গোপসাগর উপকূলে সৃষ্টি ঘূর্ণিঝড় মুরাসু অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হেনেছিল।

বর্তমানে বঙ্গোপসাগরে আরেকটি প্রবল ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।

Skip এ নিয়ে আরও পড়তে পারেন and continue readingএ নিয়ে আরও পড়তে পারেন

End of এ নিয়ে আরও পড়তে পারেন

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বহু বাড়িঘর বিধস্ত ও প্লাবিত হয় অনেক এলাকা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বহু বাড়িঘর বিধস্ত ও প্লাবিত হয় অনেক এলাকা

অক্টোবর নভেম্বরের কয়েকটি প্রবল ঘূর্ণিঝড়

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হিসেবে বিবেচনা করা হয় ১৯৭০ সালের ঘূর্ণিঝড়কে। ওই বছরের ১২ই নভেম্বর প্রলয়ঙ্করী ওই ঝড়ের আঘাতে বাংলাদেশের উপকূলীয় ভোলা তছনছ হয়ে যায়। একের পর এক লোকালয় মাটির সাথে মিশে যায়।

তীব্র জলোচ্ছ্বাসের তোড়ে ভেসে যায় হাজার-হাজার মানুষ। পরে যাদের অনেকেরই আর কোন খোঁজ মেলেনি।

গত দুই দশক ধরে বঙ্গোপসাগর উপকূলে সৃষ্ট ঘূর্ণিঝড় সৃষ্টির সাথে সাথে এগুলোকে বিভিন্ন নাম দেওয়া হলেও আগে এরকম নামের প্রচলন ছিল না।

তখন ভোলায় আঘাত হানা এই সামুদ্রিক ঝড় 'দ্য গ্রেট ভোলা সাইক্লোন' নামে পরিচিতি পায়। এটিকে 'সবচেয়ে শক্তিশালী সাইক্লোন' হিসেবে চিহ্নিত করেছিল বিশ্ব আবহাওয়া সংস্থা।

২২৪ কিলোমিটার বেগে আঘাত হানা এই প্রবল ঘূর্ণিঝড়ের সময় উপকূলীয় এলাকায় ১০-৩৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছিল।

ভোলা সাইক্লোনে কত মানুষ মারা গিয়েছিল, তার সুনির্দিষ্ট কোন পরিসংখ্যান নেই। ধারণা করা হয়, তিন থেকে পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়েছিল তখন।

২০০৭ সালের ১৫ই নভেম্বর বাংলাদেশের উপকূলীয় জেলা বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর। ২২৩ কিলোমিটার গতিতে আঘাত হানা সিডরের প্রভাবে ১৫-২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসও তৈরি হয়।

এতে সাড়ে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়, হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারান। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বনভূমি আর গবাদিপশুর। অসংখ্য মানুষ পরিবার পরিজন ঘর হারিয়ে দিনের পর দিন ঝুপড়িতে কাটাতে বাধ্য হন।

২০১৯ সালের ১০ই নভেম্বর বাংলাদেশ ও ভারত উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল। ১২০ কিলোমিটার গতিবেগে প্রথমে ভারতে, পরে বাংলাদেশের সুন্দরবন এলাকায় আঘাত করে ঘূর্ণিঝড় বুলবুল।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরা ও খুলনা এলাকা। এই ঝড়ে সুন্দরবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও লোকালয়ে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পরিমাণ কম ছিল।

২০২২ সালের ২৪শে অক্টোবর রাতে বাংলাদেশের উপকূলে আঘাত হানে ঘুর্ণিঝড় সিত্রাং। এটি পটুয়াখালীর রাঙ্গাবালী-সংলগ্ন এলাকা দিয়ে উপকূল অতিক্রম করে।

এই ঝড়ে উপকূলীয় এলাকায় ঘড়বাড়ি ও ফসলাদির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে লাখ লাখ মানুষ। সিত্রাংয়ে বাংলাদেশের ১৪টি জেলায় অন্তত ৩৫ জনের প্রাণহাণির খবর পাওয়া গিয়েছিল।

এছাড়া ২০২৩ সালের ১৭ই নভেম্বর ঘূর্ণিঝড় 'মিধিলি' বাংলাদেশের উপকূলীয় অঞ্চল পটুয়াখালী জেলায় আঘাত হানে। এই ঝড়ে নানা ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনাও ঘটেছিল।

এছাড়াও গত অর্ধ শতাব্দিতে বাংলাদেশ উপকূলে যত ঘূর্ণিঝড় হয়েছে তার বেশিরভাগই হয়েছে অক্টোবর ও নভেম্বর এই দুই মাসে।

ছবির উৎস, U.S. NAVY

ছবির ক্যাপশান, উপকূলের একটি ছোট বন্দরে সাইক্লোন সিডরের ধ্বংসলীলা।

এই দুই মাসে বেশি ঘূর্ণিঝড়ের কারণ কী?

বঙ্গোপসাগর উপকূলে মূলত দুইটি মৌসুমে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় আঘাত হানে। সেই দুইটি মৌসুম হলো এপ্রিল-মে এবং অক্টোবর নভেম্বর।

তবে বঙ্গোপসাগর উপকূলে অক্টোবর নভেম্বর মাসেই ঘূর্ণিঝড়ের প্রবণতা বেশি দেখা গেছে।

আবহাওয়াবিদদের মতে, বর্ষা মৌসুম শেষে অক্টোবর নভেম্বরের দিকে সমুদ্রের উষ্ণতা, বাতাসের আর্দ্রতার ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবণতা বেশি দেখা যায়। এছাড়াও আরো বেশ কয়েকটি কারণে ঘূর্ণিঝড় সৃষ্ট হয় বলে জানান তারা।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিবিসি বাংলাকে বলেন, অক্টোবর-নভেম্বর মাসে বঙ্গোপসাগরে যেসব ঘূর্ণিঝড় তৈরি হয় সেগুলোর তীব্রতা এতটাই হয় যে কারণে কখনো কখনো এটি 'সিভিয়ার সাইক্লোন', কখনো বা 'সুপার সাইক্লোনে'ও রূপ নেয়।

আবহাওয়াবিদদের মতে, বর্ষা মৌসুম শেষে অক্টোবর-নভেম্বরে বঙ্গোপসাগরের পানিতে জমে থাকা তাপের কারণে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূলে থাকে। এ সময় বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণও বেশি থাকে।

এর পাশাপাশি বায়ুপ্রবাহের উল্লম্ব তারতম্য কম থাকায় সাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার অনুকূল পরিবেশ পায়।

মি. মল্লিক বলছিলেন, "বঙ্গোপসাগরে সূর্যের তাপ সরাসরি পড়ে এবং সমুদ্রের পানি পর্যাপ্ত উষ্ণ থাকে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা যখন ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়, তখন ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। কারণ, উষ্ণ সমুদ্র থেকে প্রচুর জলীয়বাষ্প তৈরি হয়, যা ঘূর্ণিঝড়ের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে"।

তবে তিনি এটিও বলছিলেন যে, এমন পরিস্থিতি তৈরি হলে সব সময়ই যে সাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে বিষয়টি এমন নয়।

তবে এই দুই মাসে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পেছনে দুইটি কারণকেই গুরুত্ব দিচ্ছেন আবহাওয়াবিদরা।

প্রথমত, অক্টোবর-নভেম্বর মাসে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য উপযোগী থাকে। এই সময়ে সাধারণত সমুদ্রের পানির তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়। যা ঘূর্ণিঝড় তৈরির জন্য অনুকূল পরিবেশ।

দ্বিতীয়ত, এই সময়ে সমুদ্রের পানির গভীরেও প্রচুর তাপ জমা হয়। এই সঞ্চিত তাপ ঘূর্ণিঝড়কে শক্তি জোগাতে সাহায্য করে।

"এ সময় বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যায়। এই জলীয়বাষ্প ঘূর্ণিঝড় তৈরির অন্যতম প্রধান জ্বালানি বা শক্তির উৎস", বলছিলেন মি. মল্লিক।

আবহাওয়াবিদরা বলছেন, সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি বাতাস এবং ওপরের বায়ুমণ্ডলে বাতাসের গতিবেগ ও দিকের মধ্যে যে পার্থক্য থাকে, তাকে বলা হয় উল্লম্ব বায়ুপ্রবাহের পরিবর্তন। নভেম্বর মাসে এই পার্থক্য তুলনামূলকভাবে কমে আসে। ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে ওঠা বাতাসের ঘূর্ণন ও মেঘের কাঠামো সহজে ছড়িয়ে পড়ে না। এতে ঘূর্ণিঝড় তৈরি ও শক্তিশালী হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়।

মি. মল্লিক বলছিলেন, "এই সবগুলো পরিস্থিতি একসঙ্গে অনুকূল হওয়ায় অক্টোবর নভেম্বর মাসে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সুযোগ পায়"।

Source: BBC Bangla · মুকিমুল আহসান

At a glance

Topic
World
Country
🇧🇩 BD
Publisher language
BN
Added to Allnira